" রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি " Grill Chicken





যা লাগবে :
# চিকেন লেগ - ৪/৫ পিছ।
# মরিচ গুড়া - ১/২ চা. চামচ।
# পাপরিকাপাউডার - ১ চা. চামচ।
# আদা পেস্ট - ১/২ চা. চামচ।
# রসুন পেস্ট - ১/২ চা. চামচ।
# জিরার গুড়া - ১/৪ চা. চামচ।
# টক দই - ১/২ কাপ।
# লেবুর রস - ১ টে. চামচ।
# তন্দুরি মসলা - ২ টে. চামচ।
# তেল - ১১/২ টে. চামচ।
# লবন - পরিমানমতো।
যেভাবে করবে :
প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবে। তারপর ছুরি দিয়ে চিকেনের গায়ে কেটে দেবে যেনো ভালো করে ভেতরে মসলা ঢুকে। এবার উপরের দেয়া সব উপকরন এক সাথে দিয়ে ভালো করে মিশিয়ে চিকেন মেরিনেট করে রাখবে ২/৩ ঘন্টা। তারপর প্রি - হিটেড ওভেনে (আমি গ্রিল করি) লো হিটে ১ ঘণ্টা গ্রিল করবে, প্রতি সাইড ৩০ মিনিট করে অথবা যার যার ওভেনের টেম্পারেচার অনুযায়ী। তোমরা চাইলে বেক ও করতে পারো, ৩৫০° প্রি- হিটেড ওভেনে ৪০/৪৫ মিনিট বেক করবে,আর মাঝে একবার উল্টে দেবে!!



Comments

Popular posts from this blog

Exercise improves memory in breast cancer survivors

Beef Curry/ Beef Bhuna , Bangladeshi way