রেসিপি - "'মাটন মোঘলাই বিরিয়ানি"'








উপকরণ :
. খাসির মাংস ১ কেজি,
২. বাসমতি চাল ৪,৫ কাপ,
. আদাবাটা দেড় টেবিল-চামচ,
৪. রসুনবাটা দেড় টেবিল-চামচ,
৫. এলাচগুঁড়া ১ চা-চামচ,
৬. জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ,
৭. টক দই ২ কাপ,
৮. পেঁয়াজ বেরেস্তা দেড় কাপ,
৯. কাজুবাদাম বাটা ২,৩ টেবিল-চামচ,
১০. ঘি ও তেল মিলিয়ে ১ কাপ বা পরিমাণ মতো,
১১. আস্ত এলাচ ৭,৮ টি,
১২. দারুচিনি ৪,৫টি,
১৩. গোলমরিচ ৮,১০টি,
১৪. সাদাজিরা ১ চা-চামচ,
১৫. তেজপাতা ২,৩টি। পুদিনা পাতা ১ কাপ,
১৫. উষ্ণ তরল দুধ আধা কাপ,
১৭. জাফরান রঙ সামান্য,
১৮. লবণ স্বাদমতো,
১৯. মরিচগুঁড়া ১ টেবিল-চামচ,
২০. কেওড়ার পানি ২,৩ টেবিল-চামচ,
২১. মাওয়া আধা কাপ,
২২. আস্ত কাঁচামরিচ ১৫,২০টি,
২৩. লেবুর রস ৩,৪ টেবিল-চামচ,
২৪. রোস্টেড কাজু বাদাম- পরিবেশনের জন্য।
.
.
প্রণালি :
> খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আদাবাটা, রসুনবাটা, মরিচগুঁড়া, এলাচগুঁড়া, জায়ফল-জয়ত্রীগুঁড়া, লবণ ও ১ টেবিল-চামচ কেওড়ার জল দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা বা সারা রাত নরমাল ফ্রিজে মেরিনেইট করতে হবে।
> চাল ধুয়ে ২০ থেকে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার অন্য পাত্রে পোলাওয়ের চালের দেড় গুন বা পরিমাণ মতো পানি নিয়ে চুলায় আঁচে বসিয়ে দিন।

> ফুটে উঠলে আস্ত জিরা, ১০ থেকে ১২টি পুদিনা পাতা, অর্ধেক গরম মসলা, তেজপাতা, লবণ, ১ টেবিল-চামচ লেবুর রস ও ১ টেবিল-চামচ কেওড়ার জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ঝরঝরা ভাত রান্না করে নিতে হবে।

> প্যানে ঘি ও তেল গরম করে অর্ধেকটা আস্ত গরম মসলা ও ১ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেরিনেইট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে।

> রান্না শেষে বাদামবাটা, পুদিনা-পাতা ও আস্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

> এবার রান্না করা ভাতের অর্ধেকটা তুলে রান্না করা মাংস বাকি অর্ধেক ভাতের ওপর ঢেলে পেঁয়াজ বেরেস্তা ও মাওয়া দিয়ে বাকি তুলে রাখা ভাত মাংসের ওপর দিয়ে দিন।

> আধা কাপ উষ্ণ গরম দুধে জাফরান রং গুলিয়ে ভাতের উপর ছড়িয়ে দিয়ে মৃদু আঁচে ২০ থেকে ৩০ মিনিটের জন্য দমে দিন।

> দম শেষে বিরিয়ানিটা হালকা নেড়ে কাজুবাদাম উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Comments

Popular posts from this blog

Exercise improves memory in breast cancer survivors

Just 15 days exude fat cumin to taste. See, when you eat what?